News71.com
 Bangladesh
 07 Feb 17, 01:28 PM
 214           
 0
 07 Feb 17, 01:28 PM

ল্যাম্পপোস্টের সঙ্গে আঘাত লেগে রাজধানীতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু । ।

ল্যাম্পপোস্টের সঙ্গে আঘাত লেগে রাজধানীতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু । ।

নিউজ ডেস্কঃ রমিজউদ্দিন স্কুল কেন্দ্রে এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছিল সাকিবুল ইসলাম (১৫)। পথে মহাখালীতে বাসের জানালা দিয়ে মাথা বের করলে ল্যাম্পপোস্টের সঙ্গে আঘাত পায় সে। গুরুতর অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে রাজধানীর মহাখালীর আমতলীতে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। সাকিবুল ইসলাম বনানী বিদ্যা নিকেতন স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী। তার বাবার নাম জাহাঙ্গীর আলম।

বনানী থানার এসআই গোলাম রব্বানী জানান, সকালে বিনিময় পরিবহনের একটি বাসে এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছিল সাকিবুল। এ সময় মহাখালীর আমতলীতে জানালা দিয়ে মাথা বের করলে ল্যাম্পপোস্টের সঙ্গে মাথায় আঘাত পায় সে। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে সকাল ১০টা ৪০ মিনিটে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সাকিবুলের কাছে প্রবেশপত্র ও আইডি কার্ড পাওয়া গেছে। সে রমিজউদ্দিন স্কুল কেন্দ্রে পরীক্ষা দিতে যাচ্ছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন