
নিউজ ডেস্কঃ যশোর সিটি কলেজের শিক্ষার্থীদের গণপিটুনিতে আইয়ুব আলী (৪৫) নামের এক ভারতীয় নাগরিক মারা গেছেন। আজ আজ মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু হয়। এরআগে গত রোববার আইয়ুব আলীকে গুরুতর আহত অবস্থায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নিহত আইয়ুব আলী পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার বয়রা থানার কুলেনন্দনপুর গ্রামের বাহার আলীর ছেলে।
যশোর কোতোয়ালী থানার ওসি ইলিয়াস হোসেন জানান, গত ৩ ফেব্রুয়ারি রাতে আইয়ুব আলীকে চোর সন্দেহে যশোর সিটি কলেজের শিক্ষার্থীরা গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ আহত অবস্থায় তাকে উদ্ধার করে। পরবর্তী আইয়ুব আলীকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি আরো জানান, এর আগে চৌগাছা থানা পুলিশ বিশেষ ক্ষমতা আইনে তাকে আটক করেছিলো। আর এ ঘটনায় হত্যা মামলা নিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে নিহতের ভাই আজগার আলী জানান, তার ভাই ডিসেম্বরের কোন এক সময় বৈধভাবে বাংলাদেশে আসেন। তিনি জুতার ব্যবসায়ী।
চৌগাছা পুলিশ তাকে জুতাসহ আটক করে কারাগারে পাঠায়।বৃহস্পতিবার তিনি জামিন পান। এরপর শুক্রবার যশোর এসে সিটি কলেজ এলাকায় যান। পরে জানতে পারেন তাকে আহত অবস্থায় পুলিশ উদ্ধার করেছে। এরপর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।