News71.com
 Bangladesh
 07 Feb 17, 02:06 PM
 227           
 0
 07 Feb 17, 02:06 PM

কুষ্টিয়ায় জেলা ও দায়রা জজ আদালতে হত্যার দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড ।।

কুষ্টিয়ায় জেলা ও দায়রা জজ আদালতে হত্যার দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড ।।

 

নিউজ ডেস্কঃ আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজা মোহাম্মদ এ রায় ঘোষণা করেন।আদালতে সরকারি কৌশলী অনুপ কুমার নন্দী বলেন, 'রায় ঘোষণার সময় সাত আসামির পাঁচজন উপস্থিত ছিলেন। এ রায়ে বাদির পরিবার খুশি হয়েছে। ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে।' তিনি বলেন, আসামিদের মধ্যে একজন পলাতক, আরেকজনের মৃত্যু হয়েছে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১২ সালের ১০ জুন রাতে কুষ্টিয়া সদর উপজেলার জোতপাড়া গ্রামের ভ্যানচালক আবু বকর সিদ্দিককে (৩৩) কয়েকজন যুবক ডেকে নিয়ে যায়। পর দিন সকালে গ্রামের কাঞ্চিখালি মাঠের মধ্যে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ওই দিনই বিকেলে কুষ্টিয়া মডেল থানায় নিহতের ভাই নুর হক মন্ডল বাদি হয়ে দুই জনের নাম উল্লেখ করে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ও তদন্ত কর্মকর্তা আরিফুর রহমান মামলাটি তদন্ত করে ৭ জনকে অভিযুক্ত করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেন।

মামলার আসামিরা হলেন- সদর উপজেলার রাতুলপাড়া গ্রামের মৃত ফাকের মন্ডলের ছেলে সাজ্জাদ (৩২), মুধ মন্ডলের ছেলে মাজেদ (৩৫), সমলেম মন্ডলের ছেলে জামিরুল ইসলাম(৩৮), আতর মন্ডলের ছেলে শুকচাঁদ (৩০), রশিদুল ইসলাম (২৪), পুর্ব রাতুলপাড়া গ্রামের শাহাদত মন্ডলের ছেলে কালাই ওরফে জলিল মন্ডল (৪৫) ও জয়নাল শেখের ছেলে মনসের আলী (৫০)।  আসামিদের মধ্যে জামিরুল ইসলাম মারা গেছেন। আর রশিদুল পলাতক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন