News71.com
 Bangladesh
 07 Feb 17, 02:16 PM
 216           
 0
 07 Feb 17, 02:16 PM

মাদারীপুরের কালকিনিতে প্রতিপক্ষকে জব্দ করতে ২০ বোমা বিস্ফোরণ ।।

মাদারীপুরের কালকিনিতে প্রতিপক্ষকে জব্দ করতে ২০ বোমা বিস্ফোরণ ।।

 

নিউজ ডেস্কঃ মাদারীপুরের কালকিনি উপজেলার দুর্গম চর অঞ্চল বাঁশগাড়ি এলাকার মধ্যচর গ্রামে গতকাল সোমবার সন্ধ্যায় কমপক্ষে ২০টি বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। বোমা বিস্ফোরণে মজিবর বেপারী (১৯) ও রিজিয়া বেগম (৬০) নামের দুইজন আহত হয়েছে। ঘটনার পর থেকে বাবু আকন (১৮) নামের একজন নিখোঁজ রয়েছেন ।

ক্ষতিগ্রস্থরা দাবি করেছেন, বোমা হামলাকারীরা ৩টি বাড়ি ঘর ভাঙচুর করেছে এবং মালামাল লুট করে নিয়ে গেছে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় রেফার করা হয় ।

পুলিশ ও গ্রামবাসী জানায়, মধ্যচর গ্রামে দীর্ঘদিন ধরে দুই পক্ষের বিবাদ চলছে। এর প্রেক্ষিতে গতকাল সোমবার গ্রামবাসী স্থানীয় খাসেরহাটে বাজার করতে গেলে সুযোগ বুঝে প্রতিপক্ষ আকতার সিকদার, মামুন সিকদার, জসিম সিকদার, কবির মৃধা, খবির মৃধা, কাশেম বেপারী, হাসেম বেপারী দলীয় লোকজন নিয়ে প্রতিপক্ষের বাড়িতে হামলা চালায়। এসময় গ্রামবাসী এগিয়ে আসলে হামলাকারীরা অন্তত ২০টি বোমার বিস্ফোরণ ঘটায় ।

এ ব্যাপারে খাসেরহাট পুলিশ ফাঁড়ির চার্জে থাকা শরিফ আ. রশিদ বলেন, হামলার ঘটনার খবর ও বোমা বিস্ফোরণের শব্দ শুনে আমরা তৎক্ষণিক ছুটে যাই। কিন্তু ততক্ষণে হামলাকারীরা পালিয়ে যায়। এখন পরিস্থিতি শান্ত আছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন