
নিউজ ডেস্কঃ অস্ত্র মামলায় কুষ্টিয়া শহর যুবলীগের যুগ্ম আহ্বায়ক জেড এম সম্রাটের ১০ বছরের সশ্রম কারাদণ্ড হয়েছে। গতকাল সোমবার দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শেখ মোহা. আমিনুল ইসলাম এ রায় দেন। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৯ সালের ২৭ জুন কুষ্টিয়ার তৎকালীন সহকারী পুলিশ সুপার আলমগীর হোসেন গোয়েন্দা পুলিশ নিয়ে কুষ্টিয়া শহর থেকে সম্রাটকে গ্রেপ্তার করেন। তিনি কুষ্টিয়া শহরের কমলাপুর এলাকার বাসিন্দা।
জিজ্ঞাসাবাদের একপর্যায়ে নিজের দখলে একটি বিদেশি অস্ত্র থাকার কথা স্বীকার করেন সম্রাট। স্বীকারোক্তি মোতাবেক, শহরের মঙ্গলবাড়ীয়া এলাকা থেকে একনলা বন্দুক উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় মামলা হয়। গতকাল রায় ঘোষণার সময় সম্রাট আদালতের কাঠগড়ায় হাজির ছিলেন