News71.com
 Bangladesh
 07 Feb 17, 02:42 PM
 222           
 0
 07 Feb 17, 02:42 PM

বরগুনায় ট্রলারসহ ১০ জেলে ২১ দিন ধরে নিখোঁজ ।।

বরগুনায় ট্রলারসহ ১০ জেলে ২১ দিন ধরে নিখোঁজ ।।

নিউজ ডেস্কঃ সমুদ্রে মাছ ধরতে গিয়ে ট্রলারসহ ১০ জেলে ২১ দিন ধরে নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি। আজ দুপুরে তারা সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। নিখোঁজ জেলেরা হলো, ট্রলারের মাঝি আলী হোসেন, শ্রমিক আ. ছোবাহান ঘরামী, কবির হাওলাদার, আলমগীর মাতুব্বর, কাওছার মিয়া, মো. হাসান মিয়া, মো. নজু মিয়া, মো. শামিম মিয়া, মো. আজিজুল হক ও মো. রুবেল ।

তাদের বাড়ি পটুয়াখালীর আলীপুর ও মহিপুর এলাকায়। ৮ থেকে ১০ দিনের মধ্যে সাগর থেকে ফেরত আসার কথা থাকলেও এখন পর্যন্ত তারা ফিরে আসেনি। নিখোঁজ ট্রলারের মাঝি আলী হোসেনের স্ত্রী মোসা. মরিয়ম বেগম জানান, সাগরে যাওয়ার পর একবার কথা হয়েছে। তারপর অনেকবার চেষ্টা করলেও মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় ।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ট্রলারের ইঞ্জিন বিকল বা দিক হারিয়ে বাংলাদেশি জলসীমা অতিক্রম করে তারা ভারত অথবা মায়ানমারের সীমানায়ও ঢুকে যেতে পারে। অথবা কোন ট্রলিং এর সঙ্গে ধাক্কা লেগে ডুবেও যেতে পারে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন