
নিউজ ডেস্কঃ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক এ টি এম জহুরুল হক মারা গেছেন। আজ মঙ্গলবার ভোরে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে তার ছেলে সাজেদুল হক জানান ।
ইউল্যাবের সেন্টার ফর ল্যাঙ্গুয়েজ স্টাডিজের পরিচালক এ টি এম সাজেদুল জানান, তার বাবা লিভার সিরোসিস ও কিডনি জটিলতায় ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৮০ বয়স। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজার পর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে ।
১৯৯৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে অবসরে যাওয়ার পর দুই বছর ঢাকা ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন এ টি এম জহুরুল হক। এরপর ১৯৯৯ সাল থেকে ২০০৩ পর্যন্ত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ছিলেন তিনি। এই শিক্ষক মৃত্যুর আগ পর্যস্ত স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির সমাজ বিজ্ঞান অনুষদের ডিনের দায়িত্বে ছিলেন ।