News71.com
 Bangladesh
 07 Feb 17, 08:49 PM
 254           
 0
 07 Feb 17, 08:49 PM

জামালগঞ্জে শিক্ষিত বেকারদের স্বপ্ন পূরন করছে ই-কমার্স

জামালগঞ্জে শিক্ষিত বেকারদের স্বপ্ন পূরন করছে ই-কমার্স

সাইফ উল্লাহ, প্রতিনিধি (সুনামগঞ্জ): “কারিগরি শিক্ষা নিলে বিশ্বজুড়ে কর্ম মিলে এই শ্লোগানকে সামনে রেখে” সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার শিক্ষিত বেকার ছেলেমেয়েদের নিয়ে প্রশিক্ষন দিয়ে তাদের জীবিকা আনয়নের ব্যবস্থা করে স্বপ্ন পূরন করছে ই-কর্মাস। দক্ষ প্রশিক্ষক ধারা ই-কমার্স এন্ড ডিজিটাল কম্পিউটার ট্রেনিং সেন্টারটি বিগত ২ বছর যাবৎ জামালগঞ্জে কার্যক্রম পরিচালনা করে আসছে। ৩ মাস ৬ মাস মেয়াদী কম্পিউটারে আউট সোর্সিং ইন্টারনেট, গ্রাফিক্স ডিজাইন, কম্পিউটার অফিস এ্যাপ্লিকেশন, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, প্রোগ্রামিং, হার্ডওয়ার, সফ্টওয়ার প্রশিক্ষনের পর শিক্ষিত বেকার ছেলেমেয়েরা নিজেদের পছন্দ মত কাজ বেছে নিচ্ছেন। আর এই পেশা থেকে আয় রোজগার করে সংসারের ভরনপোষন করছেন। এ পর্যন্ত জামালগঞ্জ ই-কমার্সে প্রশিক্ষনে ১৮০ জন প্রশিক্ষন গ্রহন করে বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্টান, বিভিন্ন ইউনিয়নের উদ্যোক্তা সহ নানান প্রতিষ্টানে কর্মরত রয়েছে। ইতিমধ্যে ই-কমার্স এন্ড ডিজিটাল কম্পিউটার ট্রেনিং সেন্টারের পরিচালক, জেলার শ্রেষ্ট উদ্যোক্তা হিসেবে পুরস্কৃত হয়েছিলেন। এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার দুপুরে জামালগঞ্জে ই-কমার্স এন্ড ডিজিটাল কম্পিউটার ট্রেনিং সেন্টারের উদ্যেগে নতুন আঙ্গিকে ৩ মাস ও ৬ মাস মেয়াদী প্রশিক্ষনার্থীদের নিয়ে প্রশিক্ষন শুরু হয়েছে। প্রশিক্ষনে সুনামগঞ্জের লানিং এন্ড আনিং ডেভেলপমেন্টের কো-অর্ডিনেটর সাজ্জাদুর রহমান পলিন, ডিজিটাল মার্কেটিং’র লানিং এন্ড আনিং প্রশিক্ষক মোশারফ আলম মুসা, জুনাঈদ আলম সুজন, জামালগঞ্জ ই-কমার্স এন্ড ডিজিটাল কম্পিউটার ট্রেনিং সেন্টারের পরিচালক শাহীন আলম, গ্রাফিক্স ডিজাইনের প্রশিক্ষক পাপিয়া আক্তার নন্দিনী, ই-কমার্সের উপদেষ্টা ও সাংবাদিক সেলিম আহম্মেদ, সাচনা বাজার ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা সালাউদ্দিন আহমদ, সাজনা বেগম, মশিউর রহমানসহ প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন