News71.com
 Bangladesh
 07 Feb 17, 09:40 PM
 237           
 0
 07 Feb 17, 09:40 PM

রাজধানীর তেজগাঁও ও মোহাম্মদপুর হাতেনাতে গ্রেপ্তার হলো ৪ ছিনতাইকারী । ।

রাজধানীর তেজগাঁও ও মোহাম্মদপুর হাতেনাতে গ্রেপ্তার হলো ৪ ছিনতাইকারী । ।

 

নিউজ ডেস্কঃ রাজধানীর তেজগাঁও ও মোহাম্মদপুর থানা এলাকা হতে ছিনতাইকারী চক্রের চার সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত ৯ টায় তেজগাঁও থানার বটমলি হোমস স্কুলের সামনে থেকে ছিনতাই করার সময় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে তেজগাঁও থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, সাগর ওরফে হৃদয় (২৩) ও মোঃ বাবু (১৮)। এ সময় তাদের হেফাজত থেকে ২টি চাকু উদ্ধার করা হয়।

একইদিন সন্ধ্যা ৭ টায় মোহাম্মদপুর থানাধীন আড়ং এর সামনে অপর এক অভিযান পরিচালনা করে ছিনতাই করার সময় রাশেদ আলী ও মোঃ সোহাগ নামে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন