News71.com
 Bangladesh
 07 Feb 17, 09:48 PM
 246           
 0
 07 Feb 17, 09:48 PM

দেশের মানুষেকে নিরাপদ পানি সরবরাহের লক্ষ্যে ৮০৯টি পুকুর পুনঃখনন করা হবে ।। স্থানীয় সরকার মন্ত্রী

দেশের মানুষেকে নিরাপদ পানি সরবরাহের লক্ষ্যে ৮০৯টি পুকুর পুনঃখনন করা হবে ।। স্থানীয় সরকার মন্ত্রী

নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, পানি সংরক্ষণ ও নিরাপদ পানি সরবরাহের লক্ষ্যে সরাদেশে ৮০৯টি পুকুর পুনঃখনন করা হবে। তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য আলী আজমের এক প্রশ্নের জবাবে একথা বলেন। মন্ত্রী বলেন, সুপেয় পানি ও কৃষি কাজে ভূ-গর্ভস্থ পানির উপর অধিকহারে নির্ভরশীলতার কারণে ইতোমধ্যে ভূ-গর্ভস্থ পানির স্তর ৩ মিটার হতে ১০ মিটার পর্যন্ত নিচে নেমে গেছে। তিনি বলেন, শুষ্ক মৌসুমে নলকূপে পর্যাপ্ত পরিমাণ পানি পাওয়া যায় না। এ অবস্থা থেকে উত্তরণের জন্য সরকার ৩শ’ ৭৫ কোটি টাকা ব্যয়ে ‘পানি সংরক্ষণ ও নিরাপদ পানি সরবরাহের লক্ষ্যে জেলা পরিষদের পুকুর, দীঘি, জলাশয়সমূহ পুনঃখনন ও সংস্কার’ শীর্ষক একটি প্রকল্প গ্রহণ করেছে। এ প্রকল্পের আওতায় সারাদেশে ৮০৯টি পুকুর পুনঃখনন করা হবে। 

মন্ত্রী বলেন, পল্লী অঞ্চলে পানি সরবরাহ প্রকল্পের আওতায় জেলা পরিষদের ১৪৩টি পুকুর পুনঃখনন করা হবে। এ সকল পুকুর পুনঃখননের মাধ্যমে ভোলা জেলাধীন পৌরসভাসহ দেশের সকল জেলায় ভূ-গর্ভস্থ পানির উপর নির্ভরশীলতা কমিয়ে ভূ-উপরস্থ সুপেয় পানির ব্যবস্থা করা সম্ভব হবে। এছাড়া এ জলাধারসমূহের পানি ভূ-স্তরে প্রবেশ করে ভূ-গর্ভস্থ পানির স্তর উন্নতিতে সহায়তা করবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন