News71.com
 Bangladesh
 07 Feb 17, 09:51 PM
 243           
 0
 07 Feb 17, 09:51 PM

আগামী বুধবার ঢাকায় দুই দিনব্যাপি এশিয়া-প্যাসিফিক বিজনেস ফোরামের সম্মেলন শুরু হচ্ছে ।।

আগামী বুধবার ঢাকায় দুই দিনব্যাপি এশিয়া-প্যাসিফিক বিজনেস ফোরামের সম্মেলন শুরু হচ্ছে ।।

 

নিউজ ডেস্কঃ এশিয়া-প্যাসিফিক বিজনেস ফোরামের (এপিবিএফ) দুই দিনব্যাপী সম্মেলন রাজধানীতে শুরু হবে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী বুধবার রাষ্ট্রপতি আবদুল হামিদ হোটেল সোনারগাঁওয়ে অন্তর্ভুক্তিমূলক, স্থায়ী ও টেকসই উন্নয়নে বাণিজ্যের প্রয়োজনীয়তা ও ভূমিকা কেন্দ্রিক এ সম্মেলন উদ্বোধন করবেন । বাণিজ্য মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আইসিবি এবং জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল সম্পর্কিত অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ইউএনইএসসিএপি) যৌথভাবে এর আয়োজন করছে। ফোরামের প্রতিপাদ্য হচ্ছে- টেকসই উন্নয়ন অর্জনে আঞ্চলিক সংহতি। এতে বাংলাদেশ, নেপাল, শ্রীলংকা ও ভুটান এবং ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, ইউএনইএসসিএপি, বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক জাতিসংঘ কনফারেন্স এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রতিনিধিরা অংশগ্রহণ করবে ।

সম্মেলনে এসডিজির সফল বাস্তবায়নে দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন অভিযোজন, নয়া জ্বালানি কাঠামো, সহিষ্ণু ও স্বল্প কার্বন নিঃসরণ ব্যবস্থা তৈরি এবং আঞ্চলিক সংহতির জন্য বাণিজ্য ও পরিবহন সুযোগ-সুবিধা সৃষ্টিতে সহায়তা শীর্ষক বিষয়ক সেশন অনুষ্ঠিত হবে। এপিবিএফর সদস্য রাষ্ট্র হচ্ছে ৫৩টি, ৯টি সহযোগী সদস্য, আরো রয়েছে এসকাপ সচিবালয়, এসকাপ বিজনেস এ্যাডভাইজরি কাউন্সিল (ইবিএসি) ও সাসটেইনেবল বিজনেস নেটওয়ার্ক (ইএসবিএন)। ২০০৪ সালে সাংহাইতে ফোরাম গঠিত হয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন