News71.com
 Bangladesh
 07 Feb 17, 10:36 PM
 258           
 0
 07 Feb 17, 10:36 PM

বরিশালে উলানঘুনি ইসলামিয়া মাদরাসা ও এতিমখানার খাবার খেয়ে ৪৪ ছাত্র হাসপাতালে । ।

বরিশালে উলানঘুনি ইসলামিয়া মাদরাসা ও এতিমখানার খাবার খেয়ে ৪৪ ছাত্র হাসপাতালে । ।

 

নিউজ ডেস্কঃ বরিশাল সদর উপজেলার উলানঘুনি ইসলামিয়া মাদরাসা ও এতিমখানার ৪৪ ছাত্র আজ মঙ্গলবার দুপুরের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন। তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাদরাসার পরিচালনা কমিটির সভাপতি আনোয়ার হোসেন জানান, দুপুরে খাদ্য তালিকায় ছিলো লাউ ও পাতলা ডাল। বিকেলে আছরের নামাজের জন্য ওজু করতে গিয়ে দেখি মাদরাসার দুটি টয়লেটের সামনেই ১৬/১৭ জন ছাত্র লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। কে টয়লেটে আগে যাবে এ নিয়ে হুড়োহুড়ি। বিষয়টি সন্দেহ হলে তাদের কাছে জানতে চাওয়া হয় কোন সমস্যা কিনা। এ সময় ছাত্ররা জানায় পেট খারাপ হয়েছে।

তিনি আরো জানান, সন্ধ্যায় মাগরিবের নামাজের সময় মসজিদে অনেক ছাত্রকে না দেখে সন্দেহ হয়। খোঁজ নিতে গিয়ে দেখি হেফজ বিভাগ, নূরানী ও নজরা বিভাগের অনেক ছাত্রই অসুস্থ। এদের মধ্যে অনেকে পেটে ব্যথায় চিৎকার করছে। হেফজ বিভাগের শিক্ষক হাফেজ জহিরুল ইসলামও অসুস্থ হয়েছেন। স্থানীয়দের সহায়তায় তাদেরকে সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি করা হয়। আমরা এ পর্যন্ত ৪৪ জনকে হাসপাতালে নিয়ে এসেছি।

অনেককে আবার তাদের অভিভাবকরা এসে বাসায় নিয়ে গেছেন। মাদরাসাটিতে তিনটি বিভাগে মোট ১২০ জন ছাত্র পড়াশুনা করছে। এদের মধ্যে ৬৫ জন আবাসিক ছাত্র। সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক দেলোয়ার হোসেন জানান, ভয়ের কিছু নেই। খাদ্যে বিষক্রিয়া থেকে ছাত্ররা ডায়রিয়ায় আক্রান্ত হয়েছিল। অনেকে চিকিৎসা নিয়ে চলে গেছে। বাকিদের চিকিৎসা দেয়া হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন