News71.com
 Bangladesh
 07 Feb 17, 11:14 PM
 267           
 0
 07 Feb 17, 11:14 PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সাধারন মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করছেন ।। বিএনএ চেয়ারম্যান নাজমুল হুদা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সাধারন মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করছেন ।। বিএনএ চেয়ারম্যান নাজমুল হুদা

 

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সাধারন মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় জোটের (বিএনএ) চেয়ারম্যান নাজমুল হুদা। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা না করে পারছি না। যেভাবেই হোক তিনি রাস্তাঘাটে কিছুটা হলেও শান্তি আনার চেষ্টা করছেন। দেশের মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করছেন ।

আজ মঙ্গলাবার সন্ধ্যা ৭টায় বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। মহাত্মা গান্ধীর ৬৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘মহাত্মা গান্ধীর কর্মময় জীবন’ শিরোনামে এই আলোচনা সভার আয়োজন করে মহাত্মা গান্ধী স্মৃতি পরিষদ। প্রধান অতিথির বক্তব্যে নাজমুল হুদা বলেন, আমরা প্রায় ব্যর্থ রাষ্ট্র হওয়ার পথে চলে গিয়েছিলাম। দেশের রাজনৈতিক প্রেক্ষাপট সহিংসতায় ভরা ।

এই দেশে মহাত্মা গান্ধীর প্রয়োজন যে কত বড়, তা আমাদের সবার উপলব্ধি করার প্রয়োজন রয়েছে। নতুন নির্বাচন কমিশন সম্পর্কে নাজমুল হুদা বলেন, আমি জানি প্রধান বিরোধী দল হিসেবে বিএনপি এটা মেনে নেবে না। কারণ এটার মধ্যেও তারা পাল্টাপাল্টি খুঁজে পাবে। মুখোমুখি অবস্থান খুঁজে পাবে। এটার মধ্যে দিয়ে চিন্তা করা হবে কীভাবে রাজপথকে উত্তপ্ত করা যায়। আমরা কিন্তু খুব বেশি দূরে নেই এই অবস্থান থেকে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন