News71.com
 Bangladesh
 08 Feb 17, 09:57 AM
 278           
 0
 08 Feb 17, 09:57 AM

বগুড়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ২ 'ডাকাত' নিহত ও আহত ২ ।।

বগুড়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ২ 'ডাকাত' নিহত ও আহত ২ ।।

 

নিউজ ডেস্কঃ বগুড়ার কাহালুতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুলাল ও ইব্রাহিম নামে দুই ডাকাত নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এ সময় আহত অবস্থায় মোজাম ও ইয়াকুব নামে আরও দুই ডাকাতকে আটক করা হয়েছে ।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার পাঁচপীর এলাকায় এ ঘটনাটি ঘটে বলে জানান কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী। তিনি আরও বলেন, বন্দুকযুদ্ধের পর ডাকাতদের হেফাজতে থাকা একটি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন