News71.com
 Bangladesh
 08 Feb 17, 10:03 AM
 235           
 0
 08 Feb 17, 10:03 AM

কক্সবাজারে টেকনাফে দুই গ্রুপ ইয়াবা ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলি, নিহত ১ ।।

কক্সবাজারে টেকনাফে দুই গ্রুপ ইয়াবা ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলি, নিহত ১ ।।

 

নিউজ ডেস্কঃ কক্সবাজারে টেকনাফে দুই ইয়াবা ব্যবসায়ী গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় অজ্ঞাত পরিচয়ে একজন নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার স্থলবন্দর সংলগ্ন পাহাড়ি এলাকা থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি এলজি ও দুই হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে ।

টেকনাফ থানার ওসি আবদুল মজিদ জানান, ভোর ৪টার দিকে দুই ইয়াবা ব্যবসায়ী গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। খবর পেয়ে সকাল সাড়ে ৬টার দিকে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে একজনকে পড়ে থাকতে দেখে। তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানাতে পারেননি ওসি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান তিনি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন