News71.com
 Bangladesh
 08 Feb 17, 11:53 AM
 203           
 0
 08 Feb 17, 11:53 AM

জামালপুরের ইসলামপুরে দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি সদস্য নিহত ।।

জামালপুরের ইসলামপুরে দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি সদস্য নিহত ।।

 

নিউজ ডেস্কঃ জামালপুরের ইসলামপুরে সাবেক ইউপি সদস্য সামেদুল হককে গুলি করে হত্যা করেছে দৃর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে বেলাগাছা ইউনিয়নের বড়ল গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত সামেদুল ইসলামপুর উপজেলার কুলকান্দি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ।

তার মেয়ের জামাই আবু তালেব বলেন, গতকাল মঙ্গলবার শ্বশুর সামেদুল শাশুড়িকে নিয়ে আমার বাড়িতে বেড়াতে আসেন। রাত ১১টার দিকে তারা আমার দোকানে এলে পেছন থেকে দুর্বৃত্তরা শ্বশুরের মাথায় গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার পর থানায় খবর দেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থলে উদ্দেশে রওনা দিয়েছে বলেও জানা গেছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন