News71.com
 Bangladesh
 08 Feb 17, 06:16 PM
 204           
 0
 08 Feb 17, 06:16 PM

প্রভাবশালী চক্রদের ধাওয়ায় বনের হরিণ লোকালয়ে ধরা পড়ছে  । ।  

প্রভাবশালী চক্রদের ধাওয়ায় বনের হরিণ লোকালয়ে ধরা পড়ছে  । ।   

 

নিউজ দেস্কঃ ভোলা মনপুরা উপজেলার হাজির হাট ইউনিয়নের একটি ডোবার ভিতর থেকে আজ বুধবার সকাল ৮টার দিকে স্থানীয়রা একটি হরিণ আটক করেছে। বনবিভাগের লোকজনকে আটকের বিষয়টি জানালে তারা হরিণটি উদ্ধার করে জংলারখাল সংলগ্ন জামসেদ চরে ছেড়ে দেয়। প্রায় প্রতিনিয়ত লোকালয়ে ছুটে আসছে হরিণ। পার্শ্ববর্তী কেওড়া বাগান থেকে লোকালয়ে হরিণ ধরা পড়ার খবর পাওয়া যাচ্ছে প্রায়ই। বনবিভাগের কর্তৃপক্ষের তদারকির অভাবে লোকালয়ে ছুটে আসা এসব হরিণ এক শ্রেণির প্রভাবশালী চক্র নিধন করছে বলেও অভিযোগ ওঠেছে।

হরিণ লোকালয়ে ছুটে আসার ব্যাপারে রেঞ্জকর্মকতা বাবু সুকুমারশীল বলেন, বনে হরিণের জন্য কোন মিঠা পানির ব্যবস্থা নেই। গরম আবহাওয়ার কারণে লোকালয়ে হরিণ ছুটে আসছে। হরিণ ধরা পরার খবর পেলে দ্রুত ঘটনাস্থল গিয়ে হরিণ উদ্ধার করে বনে ছেড়ে দেওয়া হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন