
নিউজ ডেস্কঃ সদ্য প্রয়াত বর্ষীয়ান সাংসদ ও আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তের স্মরণে নিউইয়র্কে সম্মিলিত শোকসভা আগামী ১০ ফেব্রুয়ারি হবে। জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে সন্ধ্যা সাড়ে ছয়টায় এই শোকসভা শুরু হবে। এ লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। নিউজার্সি রাজ্যের প্লেইন্সবরো টাউনশিপের কাউন্সিলম্যান বাংলাদেশি বংশোদ্ভূত ড. নূরুন নবীকে আহ্বায়ক, সৈয়দ মোহাম্মদ উল্লাহ ও বেলাল বেগকে যুগ্ম আহ্বায়ক এবং সুব্রত বিশ্বাসকে শোকসভা কমিটির সদস্যসচিব করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন-জামাল উদ্দিন হোসেন, ড. ভোলানাথ বণিক, ড. ওয়ালেদ চৌধুরী, সৌদ চৌধুরী, তোফায়েল চৌধুরী, নবেন্দু বিকাশ দত্ত, শীতাংশু গুহ, শরাফ সরকার, সৈয়দ মুজিবুর রহমান, নাছির উদ্দিন, ভজন সরকার, চন্দন দাশ গুপ্ত, সৈয়দ উৎবা, সুব্রত তালুকদার, ছদরুন নুর, মিথুন আহমেদ, মিনহাজ সাম্মু, বিমল পাল, মহিউদ্দিন মাসুম। শোকসভায় সবাইকে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে আয়োজকদের পক্ষ থেকে। ৫ ফেব্রুয়ারি ঢাকায় পরলোক গমন করেন সুরঞ্জিত সেনগুপ্ত।