News71.com
 Bangladesh
 09 Feb 17, 11:56 AM
 240           
 0
 09 Feb 17, 11:56 AM

বরিশাল থেকে ঢাকাগামী একটি বাস থেকে ৫০ মণ জাটকা আটক ।।

বরিশাল থেকে ঢাকাগামী একটি বাস থেকে ৫০ মণ জাটকা আটক ।।

নিউজ ডেস্কঃ বরিশাল নগরীর রূপাতলী থেকে ঢাকাগামী একটি বাস থেকে ৫০ মণ জাটকা আটক করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল বুধবার মধ্যরাতে রূপাতলী এলাকা থেকে এসব জাটাকা আটক করা হয়। এ ঘটনায় বাসের সুপারভাইজারকে আটক করা হয়েছে ।

মৎস্য কর্মকর্তা বিমল দাস জানান, রাতে রূপাতলী এলাকায় ঢাকাগামী অন্তরা পরিবহনের একটি বাসে তল্লাশি চালায় নগর গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় ৫০ মণ জাটকা আটক করা হয়। আটক বাসের সুপারভাইজারকে আজ বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতে নেওয়া হবে বলে ওই মৎস্য কর্মকর্তা জানান ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন