News71.com
 Bangladesh
 09 Feb 17, 03:56 PM
 194           
 0
 09 Feb 17, 03:56 PM

সিইসিকে গোপাল বলায় এসএ টিভির ২ কর্মকর্তার বিরদ্ধে মামলা । ।

সিইসিকে গোপাল বলায় এসএ টিভির ২ কর্মকর্তার বিরদ্ধে মামলা । ।

 

নিউজ ডেস্কঃ নবনির্বাচিত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদাকে গোপাল বলে সম্বোধন করায় বেসরকারী টেলিভিশন চ্যানেল এসএ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সালাহ উদ্দিন আহমেদ এবং উপস্থাপক ফয়সাল আল মাহমুদের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন এক আইনজীবী। আজ বৃহস্পতিবার ঢাকা আইনজীবী সমিতির ক্রিড়া সম্পাদক অ্যাডভোকেট মো. বাহালুল আলম বাহার ঢাকা সিএমএম আদালতে এ মামলা দায়ের করেন।

ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট আবু সাঈদ অভিযোগের বিষয়ে বাদির জবানবন্দি গ্রহণ শেষে পরে আদেশ দিবেন বলে জানিয়েছেন। মামলায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এবং বিএনপির ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান দুদুকে সাক্ষী করা হয়েছে।

মামলায় বলা হয়, গত ৬ ফেব্রুয়ারি রাতে এসএ টিভিতে লেট এডিশন টকশোতে আমন্ত্রিত অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এবং বিএনপির ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান দুদু। উক্ত অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন সাংবাদিক ফয়সাল আল মাহমুদ। অনুষ্ঠানে নির্বাচন কমিশন নিয়ে আলোচনার এক পর্যায়ে উপস্থাপক ফয়সাল আল মাহমুদ সিইসিকে গোপাল বলে সম্বোধন করেন। ওই সময় আমন্ত্রিত অতিথি খালিদ মাহমুদ চৌধুরী এবং সামসুজ্জামান দুদু উভয় প্রতিবাদ করলেও শব্দটি প্রত্যাহার করা হয়নি। গোপাল শব্দের অভিধানিক অর্থ গরু পালনকারী রাখাল। রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত একজন সিইসিকে গোপাল বলে সম্বোধন করা জাতির জন্যও মানহানিকর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন