
নিউজ ডেস্কঃ চাঁদপুরে হাজীগঞ্জ বাজারে স্বর্ণের কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বাজারের স্বর্ণকার পট্টির হাজী মার্কেটের দ্বিতীয় তলায় বিকে জুয়েলার্সের কারখানা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় বিকে জুয়েলার্সের কারখানাসহ ফ্যাশন ক্যালেকশন ও আনোয়ার স্টোর গোডাউনের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ধারণা করেছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোঃ ছিদ্দিকুর রহমান ।
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত হয় দুই স্বর্ণ কারিগর। তারা হলেন, আনু মিয়া (৫৫) ও ইউনুছ (৪০)। তাদেরকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। ফ্যাশন ক্যালেকশনের স্বত্তাধিকারী ইমরান হোসেন বলেন, ‘আমাদের দুই গোডাউনে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।’ ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহবুব আলম মজুমদার, পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল- আলম লিপন ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহ আলম ।