News71.com
 Bangladesh
 09 Feb 17, 04:34 PM
 204           
 0
 09 Feb 17, 04:34 PM

গোপালগঞ্জের এক আওয়ামী লীগ নেতার অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মনববন্ধন ।।

গোপালগঞ্জের এক আওয়ামী লীগ নেতার অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মনববন্ধন ।।

নিউজ ডেস্কঃ গোপালগঞ্জে ফসলি জমি থেকে আওয়ামী লীগ নেতা ফয়সাল কবির কদরের অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে ৩টি গ্রামের কৃষক মানববন্ধন করেছে। মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছেন। আজ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত গোপালগঞ্জ সদর উপজেলার চর বয়রা, চর গোবরা ও গ্রীসনগর গ্রামের শতাধিক কৃষক এবং কৃষাণী গোপালগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন। মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন ।

তাদের অভিযোগ, জমির বালু ও মাটি উত্তোলনের কাজে বাধা দিতে গেলে কদর বাহিনী তাদের চাঁদাবাজি মামলা দিয়ে হয়রানি করবে বলে হুমকি দিচ্ছে। অভিযুক্ত আওয়ামী লীগ নেতা ফয়সাল কবির কদর অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমরা সরকারি বালু মহাল থেকে বালু কাটছি। মানববন্ধনে অংশ গ্রহণকারীদের ওইখানে কোনো জমি নেই।’ জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার বলেন, ‘স্মারকলিপি পাওয়ার পর বালু মহালের ইজারাদারকে তলব করেছি। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে ।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন