News71.com
 Bangladesh
 09 Feb 17, 07:02 PM
 192           
 0
 09 Feb 17, 07:02 PM

রোহিঙ্গা ইস্যুতে বিস্তারিত আলোচনার প্রয়োজন রয়েছে ।।

রোহিঙ্গা ইস্যুতে বিস্তারিত আলোচনার প্রয়োজন রয়েছে ।।

 

নিউজ ডেস্কঃ বাংলাদেশ সরকার রোহিঙ্গা ইস্যুতে যে সিদ্ধান্ত এবং পদক্ষেপগুলো নিয়েছে আমরা তা সমর্থন করি। বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনার প্রয়োজন রয়েছে। তাই আগামী বৈঠকে এ নিয়ে বিস্তারিত আলোচনা হবে। আজ বিকালে জাতীয় সংসদ ভবনে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ডা. দীপু মনি ।

তিনি বলেন, বাংলাদেশের পররাষ্ট্র নীতির যতগুলো চ্যালেঞ্জ রয়েছে, তার মধ্যে অন্যতম রোহিঙ্গা ইস্যু। পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির এ বৈঠকে আরো অংশ নেন কমিটির সদস্য পররাষ্ট্র মন্ত্রী এ এইচ এম মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সংসদ সদস্য মো. ফারুক খান ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন