News71.com
 Bangladesh
 09 Feb 17, 07:10 PM
 199           
 0
 09 Feb 17, 07:10 PM

পূর্ণাঙ্গ প্রাণিজরিপ চালানোর উদ্যোগ গ্রহণের সুপারিশ করেছে সংসদীয় কমিটি

পূর্ণাঙ্গ প্রাণিজরিপ চালানোর উদ্যোগ গ্রহণের সুপারিশ করেছে সংসদীয় কমিটি

নিউজ ডেস্কঃ প্রাণিসম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্য পূর্ণাঙ্গ প্রাণিজরিপ চালানোর উদ্যোগ গ্রহণের সুপারিশ করেছে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এক বৈঠকে কমিটি এ সুপারিশ করে ।

দশম জাতীয় সংসদের মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির এটি ছিল ১৯তম বৈঠক। বৈঠকে বলা হয়, প্রাণিজরিপ কার্যক্রমের জন্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এবং মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন প্রাণিসম্পদ অধিদফতরকে যৌথভাবে কার্যক্রম চালাতে হবে। যাতে করে জাতীয় ও আন্তর্জাতিক উভয় পর্যায়েই এ জরিপের গ্রহণযোগ্যতা বজায় থাকে ।

কমিটির সভাপতি মীর শওকাত আলী বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে। কমিটি সদস্য মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক ও প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, মুহা. গোলাম মোস্তফা বিশ্বাস, ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু, এডভোকেট মুহম্মাদ আলতাফ আলী এবং এডভোকেট শামছুন নাহার বেগম বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকের উদ্ধৃতি দিয়ে আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন