News71.com
 Bangladesh
 09 Feb 17, 07:29 PM
 175           
 0
 09 Feb 17, 07:29 PM

প্লট জালিয়াতির মামলায় ইকবাল-শওকতের ৭দিনের রিমান্ড চায় দুদক।

প্লট জালিয়াতির মামলায় ইকবাল-শওকতের ৭দিনের রিমান্ড চায় দুদক।

নিউজ ডেস্কঃ প্লট জালিয়াতির মামলায় গ্রেপ্তারকৃত রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক চেয়ারম্যান ইকবাল উদ্দিন চৌধুরী ও পারটেক্স গ্রুপের পরিচালক শওকত আজিজকে সাতদিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার দুপুরে তাদেরকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে এ রিমান্ডের আবেদন জানানো হয়েছে। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত সিকদারের আদালতে এ আবেদনের শুনানি হবে। এর আগে সকালে দুদক পরিবাগের বাসা থেকে ইকবাল উদ্দিন চৌধুরীকে এবং গুলশানের বাসা থেকে শওকত আজিজকে গ্রেপ্তার করে।

প্লট বরাদ্দে অনিয়ম ও প্রভাব খাটিয়ে ২০ কাঠা জমি বরাদ্দ নেওয়ার অভিযোগে গতকাল বুধবার রাতে রাজধানীর মতিঝিল থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। মামলায় ইকবাল উদ্দিন চৌধুরী ও শওকত আজিজ ও তার ভাই রুবেল আজিজসহ রাজউকের ছয়জন কর্মকর্তাকে আসামি করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন