News71.com
 Bangladesh
 09 Feb 17, 07:46 PM
 170           
 0
 09 Feb 17, 07:46 PM

রামু সেনানিবাসে নবপ্রতিষ্ঠিত ৭ ইউনিটের পতাকা উত্তোলন ।।

রামু সেনানিবাসে নবপ্রতিষ্ঠিত ৭ ইউনিটের পতাকা উত্তোলন ।।

নিউজ ডেস্কঃ বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক আজ বৃস্পতিবার কক্সবাজারস্থ রামু সেনানিবাসে কক্সবাজার এরিয়ায় নবপ্রতিষ্ঠিত ৭টি ইউনিটের পতাকা উত্তোলন করেন। সেনাবাহিনী প্রধান অনুষ্ঠানস্থলে পৌঁছলে ১০ পাদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান তাকে অভ্যর্থনা জানান। পরে প্যারেড কমান্ডার মেজর এশাদ হোসেন চৌধুরীর নেতৃত্বে সেনাবাহিনীর একটি চৌকশ দল কুচকাওয়াজ প্রদর্শন করেন এবং সেনাবাহিনী প্রধানকে জেনারেল সালাম প্রদান করেন ।

উপস্থিত সেনাসদস্যদের উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে সেনাবাহিনী প্রধান সকলকে প্রশিক্ষণের মাধ্যমে সুশৃঙ্খল, দক্ষ ও যোগ্য সেনাসদস্য হিসেবে গড়ে উঠার মাধ্যমে সদা প্রস্তুত থাকার নির্দেশ দেন। সেই সঙ্গে পেশাদারিত্বের মান অর্জনের মাধ্যমে অভ্যন্তরীণ কিংবা বাহ্যিক যে কোন হুমকি মোকাবেলায় সদা প্রস্তুত থাকার নির্দেশ দেন। তিনি আরো বলেন, অত্র এলাকায় ১০ পদাতিক ডিভিশন প্রতিষ্ঠার মাধ্যমে সার্বিক সামাজিক উন্নয়নের যে আকাঙ্খা সূচিত হয়েছে, তার সফল বাস্তবায়নে ১০ পদাতিক ডিভিশনের প্রতিটি সদস্য এগিয়ে আসবে ।

তিনি আশা প্রকাশ করেন, সশস্ত্র বাহিনীর সদস্যরা ঊর্ধ্বতন নেতৃত্বের প্রতি আস্থা, পারস্পরিক বিশ্বাস, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ এবং সর্বোপরি শৃঙ্খলা বজায় রেখে নিজ নিজ কর্তব্য পালন করে যাবেন। ১০ পদাতিক ডিভিশনের আরো কিছু নবগঠিত ইউনিটের যাত্রার মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিীর উন্নয়ন রূপকল্প ফোর্সেস গোল-২০৩০ এর বাস্তবায়নের পথে আরেকটি মাইলফলক উন্মোচিত হল ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন