
নিউজ ডেস্কঃ ব্যাটালিয়ন আনসার সদস্যদের অঙ্গীভূত ও স্কেলবিহীন চাকরির মেয়াদ নয় বছর থেকে ছয় বছরে কমিয়ে আনার বিধানের প্রস্তাব করে আজ সংসদে ব্যাটালিয়ন আনসার (সংশোধন) বিল-২০১৭ উত্থাপন করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বিলটি উত্থাপন করেন। বিলে বিদ্যমান আইনের ধারা ৬ক এ সংশোধন করে ৯ (নয়) সংখ্যা, শব্দ ও বন্ধনীর পরিবর্তে ৬ (ছয়) সংখ্যা, শব্দ ও বন্ধনী প্রতি স্থাপনের প্রস্তাব করা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা করে সাত দিনের মধ্যে সংসদে রিপোর্ট প্রদানের জন্য বিলটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।