News71.com
 Bangladesh
 09 Feb 17, 07:55 PM
 191           
 0
 09 Feb 17, 07:55 PM

ভুয়া পরিচয়পত্র তৈরি করে সিম বিক্রির সঙ্গে জড়িত প্রতারণা চক্রের ৬১ জন আটক । ।

ভুয়া পরিচয়পত্র তৈরি করে সিম বিক্রির সঙ্গে জড়িত প্রতারণা চক্রের ৬১ জন আটক । ।

 

নিউজ ডেস্কঃ ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরি করে মোবাইল সিম বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজধানীর মিরপুর থেকে ৬১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মিরপুরের পল্লবী এলাকা থেকে গতকাল রাত ১১টার দিকে তাদের গ্রেপ্তার করে র্যা ব-৪ এর একটি দল।

র্যা ব-৪-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম খলিল বলেন, পল্লবীর বিসিক ভবনের সাততলা থেকে ৬১ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ল্যাপটপ, কম্পিউটারসহ বিভিন্ন ধরনের সরঞ্জাম জব্দ করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন