News71.com
 Bangladesh
 09 Feb 17, 09:08 PM
 227           
 0
 09 Feb 17, 09:08 PM

খুলনায় হত্যা মামলায় ৫ ভাইসহ ৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে আদালত ।।

খুলনায় হত্যা মামলায় ৫ ভাইসহ ৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে আদালত ।।

নিউজ ডেস্কঃ খুলনার তেরখাদা উপজেলার একটি হত্যা মামলায় ৫ ভাইসহ ৮ আসামিকে বিভিন্ন মেয়াদে  কারাদণ্ড দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে খুলনার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক এস. এম. সোলায়মান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে ৭ জন আদালতে উপস্থিত ছিলেন । দণ্ডপ্রাপ্তদের মধ্যে ৫ জনকে ৫ বছর করে সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। অপরদিকে একই মামলায় আরেকটি ধারায় দণ্ডপ্রাপ্ত ৫ জনের মধ্যে ৩ জনসহ মোট ৬ জনকে দুবছর করে সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয় ।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- তেরখাদা উপজেলার পারহাজী গ্রামের মৃত পাচু মোল্লার ৫ ছেলে মো. হারুন মোল্লা (৭ বছর), মো. ফারুক মোল্লা (৭ বছর), মো. পিপুল মোল্লা (৭ বছর), মো. জহুর মোল্লা (৫ বছর) ও মো. লাভলু মোল্লা (৫ বছর)। এছাড়া একই গ্রামের লুৎফর শেখের ছেলে মো. কালন শেখ (২ বছর), সালাম মোল্লার ছেলে আসলাম মোল্লা (২ বছর, পলাতক) এবং মৃত জব্বার মোল্লা ওরফে রাঙ্গা মোল্লার ছেলে মো. কালাম মোল্লা (২ বছর) ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন