News71.com
 Bangladesh
 14 Feb 17, 06:47 PM
 210           
 0
 14 Feb 17, 06:47 PM

নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আরো ১ আসামির আত্মসমর্পণ । ।

নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আরো ১ আসামির আত্মসমর্পণ । ।

 

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আরো এক পলাতক আসামি আদালতে আত্মসমর্পণ করেছেন। মামলার প্রধান আসামি মৃত্যুদণ্ডপ্রাপ্ত নূর হোসেনের অন্যতম সহযোগী ওয়াহিদুজ্জামান ওরফে সেলিম প্রায় আড়াই বছর পলাতক থাকার পর স্বেচ্ছায় আজ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে আত্মসমর্পণ করেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানো নির্দেশ দেন। আত্মসমর্পণের পর রাষ্ট্রপক্ষের আইনজীবী (পাবলিক প্রসিকিউটর) ওয়াজেদ আলী খোকন জানান, সাত খুনের ঘটনার পর এই মামলার পর থেকেই ওয়াহিদুজ্জামান আত্মগোপন করেন। তিনি দীর্ঘদিন ভারতে ছিলেন। সেখানে নূর হোসেনের সাথে ভারতীয় পুলিশ তাকে গ্রেফতার করে। পরে তিনি জামিনে ছাড়া পান।

গত ১৬ জানুয়ারি মামলার রায় ঘোষণার পর সেলিম স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করার সিদ্ধান্ত নেয়। সেলিমের বাড়ি নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার কুঁড়িপাড়া এলাকায়। তিনি পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ছিল। এর আগে গত ১২ ফেব্রুয়ারি সাত খুন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি র্যাব-১১ এর চাকরিচ্যুত সদস্য আবদুল আলিম স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করেন। 

গত ৫ ফেব্রুয়ারি র্যাবের আরো এক পলাতক আসামি সার্জেন্ট এনামুল কবিরকে পুলিশ মাগুরা জেলার সালিশা উপজেলার কাতলি গ্রাম থেকে গ্রেফতার করে। এই মামলার ৩৫ আসামির মধ্যে ফাঁসির দণ্ডপ্রাপ্ত ২৬ ও বিভিন্ন মেয়াদে কারাদণ্ডপ্রাপ্ত ৯ আসামির মধ্যে এখনো নয়জন পলাতক রয়েছে। এদের মধ্যে ৬ জনই র্যাব সদস্য।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন