News71.com
 Bangladesh
 14 Feb 17, 07:35 PM
 199           
 0
 14 Feb 17, 07:35 PM

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গ্রেপ্তার ৬ জনকে ৪ দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছেন আদালত ।।

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গ্রেপ্তার ৬ জনকে ৪ দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছেন আদালত ।।

 

নিউজ ডেস্কঃ প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গ্রেপ্তার ৬ জনকে ৪ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম নুরুন্নাহার ইয়াসমিন এ আদেশ দেন। গ্রেপ্তারকৃতরা হলো- রাজু আহমেদ, ফয়সালুর রহমান ওরফে আকাশ, জোহায়ের আয়াজ, মহিউদ্দিন ইমন, স্বাধীন আল মাহমুদ ও কাজী রাশেদুল ইসলাম ওরফে রনি। তাদের কাছ থেকে ল্যাপটপ, সিপিইউ, রাউটার, মোবাইল ফোন ও সিমকার্ড জব্দ করা হয়েছে। আদালত সূত্রে জানা যায়, এদিন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক আবদুস সোবহান আসামিদের হাকিম নুরুন্নাহার ইয়াসমিনের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন। তবে বিচারক ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন ।

এ ব্যাপারে ডিবির যুগ্ম কমিশনার আবদুল বাতেন জানান, ডিবির ক্যান্টনমেন্ট আঞ্চলিক দল গতকাল সোমবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভুয়া প্রশ্ন ফাঁস চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আসামিরা ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভুয়া প্রশ্নপত্র সরবরাহ করে অবৈধভাবে অর্থ উপার্জন করে আসছিলেন ।

তারা ‘এসএসসি, এইচএসসি প্রশ্ন বাজার’, ‘এসএসসি প্রশ্ন ২০১৭ ঢাকা বোর্ড, বাজার’, ‘এসএসসি প্রশ্ন ২০১৭ বরিশাল বোর্ড’ নামের বিভিন্ন গ্রুপের অ্যাডমিন। তারা ১০০ শতাংশ কমন পড়বে বলে এসব গ্রুপে স্ট্যাটাস দেয়। ফলে অনেক শিক্ষার্থী তা দেখে আকৃষ্ট হয়ে তাঁদের সঙ্গে যোগাযোগ করে। এ প্রসঙ্গে ডিবি পুলিশ জানায়, আসামিরা একেক পরীক্ষার জন্য একেক মেসেঞ্জার খুলে ভুয়া প্রশ্ন শেয়ার করতে থাকে। তাদের এই প্রতারণার কারণে অনেক শিক্ষার্থীর ভবিষ্যৎ হুমকির মুখে পড়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন