News71.com
 Bangladesh
 14 Feb 17, 07:37 PM
 227           
 0
 14 Feb 17, 07:37 PM

প্রধানমন্ত্রীর ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের সভা আগামীকাল ।।

প্রধানমন্ত্রীর ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের সভা আগামীকাল ।।

 

নিউজ ডেস্কঃ আগামীকাল বুধবার বেলা সাড়ে ১১টায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের এক সভা অনুষ্ঠিত হবে। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়, সভায় দেশের সর্বশেষ বিদ্যমান আর্থ-সামাজিক, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে। কেন্দ্রীয় ১৪-দলের মুখপাত্র, আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন