News71.com
 Bangladesh
 14 Feb 17, 07:44 PM
 221           
 0
 14 Feb 17, 07:44 PM

ভুল তথ্যের কারণে মন্ত্রীত্ব থেকে বঞ্চিত সৈয়দ আবুল হোসেনকে ফের মন্ত্রিত্ব দেয়া উচিত ।। বি চৌধুরী  

ভুল তথ্যের কারণে মন্ত্রীত্ব থেকে বঞ্চিত সৈয়দ আবুল হোসেনকে ফের মন্ত্রিত্ব দেয়া উচিত ।। বি চৌধুরী   

 

নিউজ ডেস্কঃ বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, সাবেক মন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে পুনরায় মন্ত্রিত্ব দিয়ে তার মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা করা উচিত। এ ছাড়া সৈয়দ আবুল হোসেন এবং সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরীকে দুদক যে হেনস্থা করেছে সেই ব্যাপারে দুদকের ভুল স্বীকার করে বক্তব্য দেয়াও উচিত বলে দেশবাসী মনে করেন।

কানাডার একটি আদালত পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংকের দুর্নীতির অভিযোগ খারিজ করে দেয়ার খবর জেনে বি. চৌধুরী আজ  মঙ্গলবার গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে এসব কথা বলেন। তিনি বলেন, “যেহেতু ভুল তথ্যের কারণে সৈয়দ আবুল হোসেন মন্ত্রীত্ব থেকে বঞ্চিত হয়েছিলেন সেহেতু পুনরায় মন্ত্রীত্ব দিয়ে তাঁর মর্যাদা পুন:প্রতিষ্ঠা করা উচিত বলে আমি মনে করি । বিবৃতিতে বি. চৌধুরী আরো বলেন, “দুদক যেভাবে সৈয়দ আবুল হোসেন এবং সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরীকে একটি ভুল তথ্যের কারণে হেনস্থা করেছে সে জন্য দুদকের পক্ষ থেকে বক্তব্য দিয়ে ভুল স্বীকার করা উচিত বলে দেশবাসী মনে করেন।”

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন