News71.com
 Bangladesh
 14 Feb 17, 09:45 PM
 268           
 0
 14 Feb 17, 09:45 PM

লালমনিরহাটের আদিতমারীতে হিরোইনসহ একজন আটক ।।

লালমনিরহাটের আদিতমারীতে হিরোইনসহ একজন আটক ।।

 

নিউজ ডেস্কঃ লালমনিরহাটের আদিতমারীতে ৫ পুড়িয়া হিরোইনসহ সার ব্যবসায়ী আশরাফ আলী লালের ছেলে সুব্রতকে (২৯) আটক করেছে থানা পুলিশ। আজ মঙ্গলবার বিকালে উপজেলার সাপ্টিবাড়ি ডিগ্রী কলেজ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। আটক সুব্রতের বাড়ি উপজেলার কমলাবাড়ি ইউনিয়ন কাউন্সিল বাজার এলাকার। তার বাবা লালমনিরহাটের একজন বিশিষ্ট ব্যবসায়ী ।

আদিতমারী থানার উপ-পরিদর্শক (এসআই) নারায়ণ চন্দ্র সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার বিকালে সাপ্টিবাড়ি কলেজের পেছনে হিরোইন সেবনরত সুব্রতকে আটক করা হয়। পরে তার পকেট তল্লাশি কওে ৫ পুড়িয়া হিরোইন উদ্ধার করা হয়। অপর একজন মাদকসেবী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় বলে পুলিশ জানায়। আদিতমারী থানার ওসি হরেশ্বর রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন