News71.com
 Bangladesh
 14 Feb 17, 10:46 PM
 262           
 0
 14 Feb 17, 10:46 PM

বিএনপি নেত্রী খালেদা জিয়া মানুষকে ভালোবাসেন না ।। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর

বিএনপি নেত্রী খালেদা জিয়া মানুষকে ভালোবাসেন না ।। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর

 

নিউজ ডেস্কঃ সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, 'বিএনপি নেত্রী খালেদা জিয়া সাধারণ মানুষকে ভালোবাসেন না। ২০০১ সালে ক্ষমতায় এসে কমিউনিটি ক্লিনিকগুলো বন্ধ করে তা প্রমান করেছেন। আজ মঙ্গলবার দুপুরে জেলা সদরের চওড়া বড়গাছা ইউনিয়নের কিসামত দলুয়া গ্রামে আব্দুস সাত্তার কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ কথা বলেন ।

তিনি আরও বলেন, '১৯৯৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কমিউিনিটি ক্লিনিক স্থাপন করেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজস্ব চিন্তা থেকে সাধারণ মানুষের হাতের নাগালে চিকিৎসা সেবা পৌঁছে দিতে ওই কমিউনিটি ক্লিনিক স্থাপন করেন। তিনি গরীব মানুষকে ভালোবাসেন, তাদেরকে নিয়ে ভাবেন ।

অপরদিকে ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া ক্ষমতায় এসে ওই কমিউনিটি ক্লিনিকগুলো বন্ধ করে দেন। এর কারণ বিএনপির নেত্রী খালেদা জিয়া দেশকে ভালোবাসেন না, সাধারণ মানুষকে নিয়ে ভাবেন না। তাঁর ভালোবাসা পাকিস্থানের প্রতি। তিনি ভাবেন দেশটাকে আবারও কিভাবে পাকিস্থান বানানো যায়। ' ওই ক্লিনিক চত্তরে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনি সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক, সিভিল সার্জন আব্দুর রশীদ, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক আফরোজা বেগম, সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম, জেলা যুবলীগের সভাপতি রমেন্দ্র নাথ বর্ধন, সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ, যুব মহিলা লীগ নেত্রী শান্তনা চক্রবর্তি, চওড়া বড়গাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন প্রমুখ ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন