News71.com
 Bangladesh
 14 Feb 17, 11:11 PM
 269           
 0
 14 Feb 17, 11:11 PM

নোয়াখালীর হাতিয়ায় ভূমিহীনদের ওপর হামলা নারীসহ আহত ২০ জন । ।

নোয়াখালীর হাতিয়ায় ভূমিহীনদের ওপর হামলা নারীসহ আহত ২০ জন । ।

 

নিউজ ডেস্কঃ নোয়াখালীর হাতিয়া উপজেলার মেঘনার ঢালচরে ভূমিহীনদের ওপর অতর্কিতে হামলা চালিয়েছে মনপুরা থেকে আসা সন্ত্রাসীরা। এতে নারী-পুরুষসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেল চারটার দিকে এ হামলার ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে দুজনকে আজ সন্ধ্যায় হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন ছবুরা খাতুন (৫০) ও শাহেনা বেগম (৪২)। বাকি আহত ব্যক্তিদের একই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আহত ব্যক্তিরা জানান, আজ মঙ্গলবার বিকেল চারটার দিকে সুখচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ঢালচরের একটি দোকানে বসে নবির উদ্দিন ও খোরশেদ আলম গল্প করছিলেন। এ সময় মনপুরার ২০-২৫ জন সন্ত্রাসী এসে ওই দুজনকে সীমানা পিলার তুলে ফেলার অভিযোগ এনে মারধর করতে থাকে। এ সময় তাঁদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তাঁদের ওপরও হামলা চালায় সন্ত্রাসীরা। এতে আরও কমপক্ষে ১৮ জন আহত হন।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ বলেন, ‘ঢালচরে ভূমিহীনদের ওপর হামলার খবর শুনেছি। দু-তিনজনকে নাকি হাসপাতালেও ভর্তি করা হয়েছে। তবে ঘটনার বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’ অপর দিকে, ভোলার মনপুরা থানার ওসি শাহীন খান বলেন, ঢালচরে কোনো হামলার ঘটনা তাঁর জানা নেই। তবে গত সোমবার পুলিশ গ্রেপ্তারি পরোয়ানার আসামি ধরতে গিয়ে চরের নারীদের হাতে অপমানিত হয়েছেন বলে স্থানীয় তদন্তকেন্দ্রের আইসি তাঁকে জানিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন