News71.com
 Bangladesh
 15 Feb 17, 11:55 AM
 232           
 0
 15 Feb 17, 11:55 AM

জাবিতে ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ছাত্রলীগ নেতাসহ ৩ শিক্ষার্থী বহিষ্কার । ।

জাবিতে ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ছাত্রলীগ নেতাসহ ৩ শিক্ষার্থী বহিষ্কার । ।

 

নিউজ ডেস্কঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০১৬-১৭ শিক্ষবর্ষে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় জালিয়াতি ও বিভাগের পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ছাত্রলীগ নেতাসহ তিন শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত ৩০ জানুয়ারি অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪২ তম ব্যাচের ছাত্র ও আ ফ ম কামাল উদ্দিন হল শাখা ছাত্রলীগের দফতর সম্পাদক এস এম শরীফ আহমেদ ও গণিত বিভাগের ৪২তম ব্যাচের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী নাজমুল হুদাকে সাময়িক বহিষ্কার করা হয়।

এছাড়া বিভাগের চুড়ান্ত পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় নৃবিজ্ঞান বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের মো. জাহিদুল ইসলামের ছাত্রত্ব বাতিল করা হয়েছে। বহিষ্কৃতরা কোনো ক্লাস-পরীক্ষায় অংশ নেওয়া এবং আবাসিক হলেও থাকতে পারবেন না। এ বিষয়ে হল প্রশাসন, বিভাগ ও পরীক্ষা অফিসকে সজাগ থাকার তাগদি দেওয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন