News71.com
 Bangladesh
 15 Feb 17, 11:56 AM
 210           
 0
 15 Feb 17, 11:56 AM

টাঙ্গাইলে দুই ট্রাকের সংঘর্ষে ১ জন  নিহত আহত ৪ জন

টাঙ্গাইলে দুই ট্রাকের সংঘর্ষে ১ জন  নিহত আহত ৪ জন

নিউজ ডেস্কঃ টাঙ্গাইলের মির্জাপুরে দুই ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চারজন। আজ বুধবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশে যানজট সৃষ্টি হয়। নিহতের নাম মো. আরিফ হোসেন (৩০)। তার বাড়ি নাটোরে বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাইওয়ে থানার পুলিশ জানায়, ঢাকা-থেকে নাটোরগামী মালবাহী একটি ট্রাক মির্জাপুর উপজেলার পাকুল্যা আজিজ ফিলিং স্টেশনের সামনে দাঁড়ানো ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হেলপার আরিফ নিহত হয়। এ সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশে যানজট সৃষ্টি হয়।

ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করেছে। এ ব্যাপারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. আতাউর রহমান বলেন, 'যানজট নিরসনের জন্য কাজ করা হচ্ছে। '

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন