News71.com
 Bangladesh
 15 Feb 17, 02:23 PM
 224           
 0
 15 Feb 17, 02:23 PM

জেলা পর্যায়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাবরেটরির প্রশিক্ষণ শুরু করেছে ইয়াং বাংলা ।।

জেলা পর্যায়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাবরেটরির প্রশিক্ষণ শুরু করেছে ইয়াং বাংলা ।।

 

নিউজ ডেস্কঃ শেখ রাসেল ডিজিটাল ল্যাবরেটরিকে বাস্তবতা দানে জেলা পর্যায়ে প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে ইয়াং বাংলা। সারা দেশের স্কুল-কলেজে স্থাপিত ২০০১টি ল্যাবের জন্য ২৪ হাজার স্বেচ্ছাসেবক তৈরি এই প্রশিক্ষণ কার্যক্রমের মূল লক্ষ্য। এই প্রশিক্ষণের অংশ হিসেবে দিনাজপুরে ৪২টি স্কুল ও কলেজের শিক্ষকদের ২ দিন ব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয় । এই জেলায় অবস্থিত শেখ রাসেল ডিজিটাল ল্যাবগুলোতে ১৩-১৪ই ফেব্রুয়ারি প্রশিক্ষণ প্রদান করা হয়। এ ছাড়াও ইয়ং বাংলার বাছাইকৃত সমন্বয়কেরাও এই প্রশিক্ষণে অংশগ্রহণ করে। প্রতিজন সমন্বয়ক ১০ জন করে স্বেচ্ছা সেবককে এই ল্যাব পরিচালনার জন্য প্রশিক্ষণ প্রদান করবে। এই প্রশিক্ষণের পূর্বে গত ১২ই ফেব্রুয়ারি দিনাজপুরের ডিসি মীর খায়রুল ইসলামের সঙ্গে নেটওয়ার্ক মিটিং করেন এই স্কুল-কলেজগুলোর প্রিন্সিপাল ।

অলাভজনক প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) সরকারের আইসিটি বিভাগকে সঙ্গে নিয়ে ২০০১টি শেখ রাসেল ডিজিটাল অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ল্যাব কার্যক্রম চালাচ্ছে। সিআরআই-এর অঙ্গ প্রতিষ্ঠান ইয়ং বাংলার মাধ্যমে এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সারাদেশে প্রায় ২ লাখ ১০ হাজার স্কুল-কলেজে বহু প্রতীক্ষিত আইসিটি প্রশিক্ষণ শুরুর কাজটি বেশ ভালোভাবেই এগিয়ে চলছে । সারাদেশে শেখ রাসেল কম্পিউটার ও ল্যাঙ্গুয়েজ ক্লাব প্রকল্পের আওতায় এরকম ২০০১টি ল্যাব রয়েছে। সিআরআই এর পক্ষ থেকে এই কার্যক্রমের সহকারী সমন্বয়ক তন্ময় আহমেদ বলেন, বিভিন্ন জেলা এবং সিটি কর্পোরেশন পর্যায়ে এই প্রশিক্ষণ চলবে। ২০১৮ সালের মধ্যে ২ লাখ ১০ হাজার শিক্ষার্থীকে আমরা প্রশিক্ষণ প্রদান করব ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন