News71.com
 Bangladesh
 15 Feb 17, 06:39 PM
 223           
 0
 15 Feb 17, 06:39 PM

সাংবাদিক শিমুল হত্যা মামলায় অভিযুক্ত মেয়র মীরুর ভাইসহ গাড়ি চালকে ৫ দিনের পুলিশ রিমান্ড  ।।    

সাংবাদিক শিমুল হত্যা মামলায় অভিযুক্ত মেয়র মীরুর ভাইসহ গাড়ি চালকে ৫ দিনের পুলিশ রিমান্ড  ।।      

 

নিউজ ডেস্কঃ দৈনিক সমকালের সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা প্রতিনিধি আবদুল হাকিম শিমুল হত্যা মামলায় মেয়র হালিমুল হক মীরুর ছোট ভাই হাবিবুল হক মিন্টুসহ তার গাড়িচালকের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার শাহজাদপুরের আমলি আদালতের বিচারক হাসিবুল হক এই রিমান্ড মঞ্জুর করেন। মিন্টু জাতীয় সমাজতান্ত্রিক দলের পাবনা জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক। তিনি ছাড়াও রিমান্ড মঞ্জুর হয়েছে মেয়র মীরুর গাড়িচালক শাহীন আলমের। আদালত সূত্রে জানা গেছে, আজ মামলার তদন্তকারীর কর্মকর্তা মনিরুল ইসলাম ওই দুজনের সাতদিনের রিমান্ড চান। বিচারক পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। 

গত ২ ফেব্রুয়ারি সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার মেয়র হালিমুল হক মিরুর ছোট ভাই হাসিবুল হক পিন্টু শাহজাদপুর কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি বিজয় মাহমুদকে মারধর করেন। পরে মেয়রের বাসা থেকে পুলিশ পিন্টুকে আটক করে থানায় নিয়ে আসে।এদিকে, বিজয় মাহমুদকে মারধরের ঘটনার প্রতিবাদে বিকেলে এলাকাবাসী মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি মেয়রের বাসার সামনে পৌঁছালে কতিপয় লোক মেয়রের বাসা লক্ষ্য করে ঢিল মারে। এক পর্যায়ে মেয়র তার ব্যক্তিগত শটগান থেকে গুলি করে। এ সময় দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি আবদুল হাকিম শিমুলসহ তিনজন গুলিবিদ্ধ হয়ে পরে মারা যান। এ ঘটনায় মেয়র মীরু, তার ভাই ও গাড়িচালককে গ্রেপ্তার করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন