News71.com
 Bangladesh
 07 Mar 17, 11:11 AM
 222           
 0
 07 Mar 17, 11:11 AM

হিজলায় সিলিন্ডার বিস্ফোরনে আতঙ্ক ।। আশপাশ এলাকা জনমানবশূন্য....

হিজলায় সিলিন্ডার বিস্ফোরনে আতঙ্ক ।। আশপাশ এলাকা জনমানবশূন্য....

 

নিউজ ডেস্কঃ হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের কাইছমা এলাকায় একটি বরফকলে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে এ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে পড়েছে। ফলে এক কিলোমিটার এলাকা জনমানবশূন্য হয়ে পড়েছে। এখনো চারিদিকে গ্যাস ছড়াচ্ছে। ঘটনাস্থলে গিয়ে থানার ওসিসহ কয়েক জন পুলিশ সদস্য অসুস্থ হয়েছেন। খবর পেয়ে বরিশাল নগরী থেকে ফায়ার সার্ভিসের টিম দূঘর্টনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। এলাকায় গ্যাস ছড়িয়ে পড়ায় আতংকে মানুষ ঘরবাড়ি রেখে দৌড়ে অন্যত্র গিয়ে যে যার মত করে আশ্রয় নিয়েছেন। সবচেয়ে বেশী সংকটে রয়েছে শিশুরা।

স্থানীয় বাসীন্দা নুরুল আলম রাজু ঘটনার বর্ণনা দিয়ে জানান, রাত সোয়া ৯টার দিকে ধুলখোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যাম মকবুল আহমেদ মিয়া ওরফে মকবুল দপ্তরীর বরফকলের সিলিন্ডার বিকট শব্দে বিস্ফেরিত হয়। বিস্ফোরনে বরফকল ঘরের চালা উড়ে গিয়ে পাশ্ববর্তী ওয়াহিদ কাজীর বাড়ি ওপর পড়ে। বিস্ফোরনের বিকট শব্দে বাজারে মানুষ ভয়ে দিশেহারা হয়ে ছুটাছুটি করতে থাকে। এতে ১০/১৫ জন লোক আহত হয়। কিছুক্ষন পর গ্যাস বাতাসে ছড়িয়ে পড়লে তাদের শ্বাস প্রশ্বাসে কষ্ট অনুভুত হয়। চোখে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। এতে মানুষ দৌড়ে পালাতে শুরু করেন।

ঐ ইউনিয়নের ওয়ার্ড মেম্বর হুমায়ন কবির জানান, বিস্ফোরনের সঙ্গে সঙ্গে বরফকলে অপারেটর নাসির আহমেদ দ্রুত বিদুৎ এর মেইন সুইচ বন্ধ করে দেন। এরপর নাসির ও অপর কর্মচারী মো: আলী অনেকটা দিশেহারা হয়ে তার সামনে এসে লুটিয়ে পড়েন। তিনি ঐ দুইজনকে সঙ্গে নিয়ে পাশ্ববর্তী একটি চরে আশ্রয় গ্রহণ করেন।

হিজলা থানার ওসি মোঃ মাসুদুজ্জামান ঘটনাস্থল থেকে মোবাইল ফোনে কথা বলতে বলতেই অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্বিতীয় বার ফোন করার পর তার দেহরক্ষী কনস্টেবল মহিউদ্দিন ফোন রিসিভ করে জানান, ওসি স্যার নিজেই অসুস্থ হয়ে পড়েছেন। সাথে আরো কয়েকজন পুলিশ সদস্য। তাদেরকে চিকিৎসকের কাছে নেওয়ার পর চিকিৎসকরা জানিয়েছেন, যেখান থেকে গ্যাস ছড়িয়ে পড়ছে সেখানে দ্রুত যাওয়ার কারনেই তারা অসুস্থ হয়েছেন।

ঘটনাস্থল থেকে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও সকলেই বলছেন  পরিস্থিতি খারাপ। ফায়ার সার্ভিস ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা দিলেও রাত সোয়া ১১টা পর্যন্ত সেখানে পৌছায়নি। জেলা প্রশাসক ড. গাজী মোঃ সাইফুজ্জামান জানান, খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।  তাকে যথাযথ ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন