News71.com
 Bangladesh
 03 Apr 17, 05:39 PM
 175           
 0
 03 Apr 17, 05:39 PM

নেত্রকোনার খালিয়াজুরীর ধনু নদীতে কার্গো ডুবি, নিখোঁজ ২।।

নেত্রকোনার খালিয়াজুরীর ধনু নদীতে কার্গো ডুবি, নিখোঁজ ২।।

 

নিউজ ডেস্কঃ নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় ধনু নদীতে আজ সোমবার সকালে মালবাহী কার্গো ডুবে গিয়ে ২ শ্রমিক নিখোঁজ হয়েছেন। খালিয়াজুরী থানার ওসি মো. শওকত আলী জানান, সকালে উপজেলার রসূলপুর ঘাটের অদূরে থাকা একটি খালি কার্গোর সঙ্গে মালবাহী কার্গোর ধাক্কা লাগে। বাতাসের তীব্রতা ও ঢেউয়ের কারণে মালবাহী কার্গোটি ডুবে যায়। এতে থাকা ৫ জন শ্রমিকের মধ্যে ৩ জনকে উদ্ধার করা হয়েছে। বাকি ২ জনকে পাওয়া যাচ্ছে না। 

সকাল সাড়ে ৭টায় এ ঘটনাটি ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজদের পাওয়া যায়নি। ওসি মো. শওকত আলী জানান, উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন