News71.com
 Bangladesh
 03 Apr 17, 06:49 PM
 195           
 0
 03 Apr 17, 06:49 PM

বাংলা ভাইয়ের ৩ অনুসারী পুলিশ রিমান্ডে।।

বাংলা ভাইয়ের ৩ অনুসারী পুলিশ রিমান্ডে।।

 

নিউজ ডেস্কঃ নাটোরের নলডাঙ্গা থেকে বাংলা ভাইয়ের অনুসারী সন্দেহে আটক ৩ জনকে ১দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আজ দুপুরে আটককৃত মোতালেব হোসেন ওরফে বাবলু শাহ, আব্দুল আজিজ সরকার ও হেলাল উদ্দিনকে নাটোরের সিনিয়র  জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মমিনুল ইসলামের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন জানায় পুলিশ। শুনানী শেষে বিচারক প্রত্যেককে ১দিন করে রিমান্ড মঞ্জুর  করেন। 

গত শনিবার মধ্যরাতে নলডাঙ্গা উপজেলার কোমরপুর ও জগদীশপুর বাড়ইহাটি গ্রামে অভিযান চালিয়ে এ ৩ জনকে আটক করে ডিবি পুলিশ। পরে পুলিশ বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করে আজ রিমান্ডের আবেদন জানিয়ে তাদের আদালতে প্রেরণ করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন