News71.com
 Bangladesh
 03 Apr 17, 11:17 PM
 205           
 0
 03 Apr 17, 11:17 PM

মেহেরপুরের মুজিবনগর উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান বরখাস্ত

মেহেরপুরের মুজিবনগর উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান বরখাস্ত

নিউজ ডেস্ক : মেহেরপুর মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান জার্জিস হোসেনকে সাময়িক বহিষ্কার করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। সোমবার (৩ এপ্রিল) বিকেলে এ সংক্রান্ত এক বার্তা উপজেলা নির্বাহী আফিসারের কার্যালয়ে পাঠানো হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার মো. হেমায়েত উদ্দিন।গত ২০১৩ সালে হরতাল-অবরোধকালে পুলিশের ওপর হামলা মামলার আসামি হিসেবে তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র গৃহীত হওয়ায় বহিষ্কারের সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়।

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব জুলিয়া মঈন স্বাক্ষরিত পত্রে জানা যায়, মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় জনপ্রতিনিধি হিসেবে তাদের ক্ষমতা প্রয়োগ জনস্বার্থের পরিপন্থি বলে সরকার মনে করে। ১৯৯৮ সালের উপজেলা পরিষদ আইন সংশোধিত ২০১১ এর ১৩(খ)(১) অনুসারে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ২০১৩ সালে হরতালবিরোধী কর্মসূচি পালনের সময় পুলিশের ওপর হামলা মামলার আসামি হিসেবে এ দুজনের নামে আদালতে চূড়ান্ত অভিযোগপত্র দাখিল হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন