News71.com
 Bangladesh
 04 Apr 17, 10:14 AM
 179           
 0
 04 Apr 17, 10:14 AM

সৌদি থেকে ৩ দিনের সফরে ঢাকা আসছেন মসজিদুল হারাম ও নববীর খতিব।।

সৌদি থেকে ৩ দিনের সফরে ঢাকা আসছেন মসজিদুল হারাম ও নববীর খতিব।।

নিউজ ডেস্কঃ ইসলামিক ফাউন্ডেশনের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আগামী ৬ এপ্রিল আলেম-ওলামা মহাসম্মেলনে যোগ দিতে ৩ দিনের সফরে ঢাকা আসছেন মক্কা মসজিদুল হারাম এর খতিব শায়েখ ড. আব্দুল মুহসিন আল কাসিম এবং মদীনা মসজিদে নববীর খতিব শায়েখ ড. মোহাম্মদ বিন নাসের আল খুজাইম। পাশাপাশি সৌদি ধর্ম মন্ত্রণালয়ের ২জন কর্মকর্তা, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহসহ ৭ সদস্য বিশিষ্ট একটি সৌদি প্রতিনিধি দল ঢাকা আসছেন।

জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের একটি সূত্র জানান, সৌদি এয়ারলাইন্সের এসভি৮০২ ফ্লাইটে আগামীকাল মঙ্গলবার রাতে তারা জেদ্দা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন। বাংলাদেশ সময় আগামী বুধবার ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে তাদের আবতরণের কথা রয়েছে।  আগামী ৭ এপ্রিল তাদের সৌদি আরবে ফিরে যাওয়ার কথা রয়েছে।

সূত্র আরো জানায়, ইসলামিক ফাউন্ডেশনের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ৬ এপ্রিল ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করা হয়েছে আলেম-ওলামা সম্মেলনের। সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন