News71.com
 Bangladesh
 05 Apr 17, 11:48 AM
 180           
 0
 05 Apr 17, 11:48 AM

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ নেতাকে মারপিঠ....

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ নেতাকে মারপিঠ....

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার ইমরান খান সোহান নামের এক ছাত্রলীগ কর্মীকে গুরুতর আহত ও তার বান্ধবী সানজিদা আক্তারকে লাঞ্ছিত করা হয়েছে। মঙ্গলবার সকাল এগারটার দিকে বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টির সামনে শহীদ রফিক-জব্বার হলের আবাসিক শিক্ষার্থী ও জাবি শাখা ছাত্রলীগের সাবেক কমিটির বিতর্ক ও নাট্যতত্ত্ব বিষয়ক সম্পাদক মাজেদুল ইসলাম সীমান্তের নেতৃত্বে আল বেরুনী হল (সম্প্রসারিত) এর ছাত্রলীগ কর্মী একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের ৪২ ব্যাচের ইমরান খান সোহানকে লোহার পাইপ দিয়ে মাথায় ও বুকে আঘাত করে মারাত্মক ভাবে জখম করা হয়েছে। এ সময় তার বান্ধবী একই বিভাগের সানজিদা আক্তারকেও শারীরিক ভাবে লাঞ্ছিত করা হয়েছে। সীমান্তের নির্দেশে এসময় ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ৪৪ ব্যাচের আরিফুল ইসলাম জিতু, আহনাব, বাপ্পী সহ ৪৫ ব্যাচের কতিপয় ছাত্রলীগ  কর্মী সোহানকে বেধড়প পিটিয়ে রাস্তার ফেলে রেখে চলে আসে। আহত সোহানকে প্রথমে জাবি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়; পরে অবস্থা গুরুতর দেখে ডাক্তারা তাকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

সোমবার রাত সাড়ে আটটার দিকে ফজিলাতুন্নেসা হলের পাশ দিয়ে সাইকেল নিয়ে যাওয়ার সময় রাস্তায় সাইড দেওয়াকে কেন্দ্র করে শহীদ রফিক-জব্বার হলের আবাসিক শিক্ষার্থী ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ৪৪ ব্যাচের আরিফুল ইসলাম জিতু, আহনাব, বাপ্পী এবং একই হলের ৪৫ ব্যাচের কতিপয় ছাত্রলীগ কর্মীর সঙ্গে আল বেরুনী হল (সম্প্রসারিত) এর পরিসংখ্যান বিভাগের ৪২ ব্যাচের ছাত্রলীগ কর্মী রাজু আহমেদের কথা কাটাকাটি হয়। এ সময় শহীদ রফিক-জব্বার হলের ছাত্রলীগ কর্মীরা রাজুর সঙ্গে খারাপ ব্যবহার করে। পরে একই হলের ছাত্রলীগ কর্মী ৪২ ব্যাচের হাসিবুর রহমান হাসিব, আমির হামজা রিয়াদের সঙ্গেও উগ্র ব্যবহার করে ওই জুনিয়র ছাত্রলীগ কর্মীরা। তবে সোমবার রাতে ঘটনাটির শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে আল বেরুনী হল (সম্প্রসারিত) এর  সিনিয়র ছাত্রলীগ নেতাদের সঙ্গে শহীদ রফিক-জব্বার হলের সিনিয়র ছাত্রলীগ নেতারদের আলোচনার প্রক্রিয়া চলছিল।

এ বিষরে মাজেদুল ইসলাম সীমান্তের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া গেছে। এদিকে রাজু আহমেদ বলেন, সোমবারের কথা কাটাকাটির জেরেই তাদের বন্ধু সোহানকে গুরুতর আহত করা হয়েছে। এ বিষয়ে জাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম সুফিয়ান চঞ্চল বলেন,ঘটনাটির তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। প্রক্টর তপন কুমার সাহা বলেন, ঘটনাটি শুনেছি, তবে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রচলিত নিয়মে ব্যবস্থা নেওয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন