News71.com
 Bangladesh
 06 Apr 17, 10:22 PM
 240           
 0
 06 Apr 17, 10:22 PM

ঢাকার সাভারে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১০।।  

ঢাকার সাভারে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ১০।।       

 

নিউজ ডেস্কঃ সাভার পৌরসভার ১নং ওয়ার্ডের জামসিং এলাকায় আজ বৃহস্পতিবার বিকেলে পাগলা কুকুরের কামড়ে নারী শিশুসহ আহত হয়েছে অন্তত ১০ জন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১নং ওয়ার্ড কাউন্সিলর ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার বিকেলে উত্তর জামসিং এলাকায় শিশু সুমি (৭) প্রাইভেট পড়তে যাওয়ার সময় ২টি  বেওয়ারিশ কুকুর তার হাটুর নিচে কামড়ালে তাকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সুমি স্থানীয় নবী মার্কেট এলাকার শুক্কুর আলীর মেয়ে।

এছাড়া সকাল থেকে ওই ওয়ার্ডের বিভিন্ন স্থানে নারী, শিশুসহ আরো অন্তত ৯জন  বেওয়ারিশ কুকুরের কামড়ে গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে সাভারের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় নারী ও শিশুদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। অনেক শিশু আতঙ্কে স্কুলে যেতে ভয় পাচ্ছে। সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আমজাদুল হক জানান, শিশু সুমিকে কুকুর কামড়ালে আমাদের হাসপাতালে ভর্তি করা হয়। তার হাটু থেকে নিচের অংশে বেশ কিছু ক্ষতের চিহ্ন রয়েছে।

সাভার পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মিনহাজ উদ্দিন মোল্লা জানান, বেওয়ারিশ একটি কুকুর প্রতিবছর ৫-৭টি বাচ্চা দেয়। ২বছর আগেও বেওয়ারিশ কুকুর মেরে ফেলা হতো। বর্তমানে কোনো বেওয়ারিশ কুকুর মারা হয় না। বেওয়ারিশ কুকুর না মারলে আগামীতে বাচ্চাদের স্কুলে যাওয়া বন্ধ হয়ে যেতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন