News71.com
 Bangladesh
 06 Apr 17, 10:53 PM
 234           
 0
 06 Apr 17, 10:53 PM

রাগীব আলীকে যথাসময়ে আদালতে হাজির না করায় সিলেটের জেল সুপারকে কারণ দর্শানোর নির্দেশ.....

রাগীব আলীকে যথাসময়ে আদালতে হাজির না করায় সিলেটের জেল সুপারকে কারণ দর্শানোর নির্দেশ.....

নিউজ ডেস্ক : আসামি রাগীব আলীকে যথাসময়ে আদালতে হাজির না করায় সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ছগির মিয়াকে তিনদিনের মধ্যে লিখিত কারণ দর্শানোর জন্য নির্দেশ দিয়েছেন সিলেট মহানগর মুখ্য হাকিম সাইফুজ্জামান হিরো। অন্যথায় তার বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানতে চেয়েছেন আদালত। তারাপুর চা বাগানের হাজার কোটি টাকা মূল্যের দেবোত্তর সম্পত্তি আত্মসাতের দায়ে রাগীব আলীকে ১৪ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। তার ছেলে আব্দুল হাই, মেয়ে রুজিনা কাদির, জামাতা আব্দুল কাদির ও আত্মীয় মুস্তাক মজিদকে ১৬ বছর করে কারাদন্ডের আদেশ দেওয়া হয়।

সিলেট জেলা জজ আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শামসুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে ছেলে আব্দুল হাইকে আদালতে হাজির করা হলেও রাগীব আলীকে আদালতে হাজির করা হয়নি। পরে দুপুর ১২টা ৩৫ মিনিটে রাগীব আলীকে আদালতে হাজির করা হয়।বিলম্বে রাগীব আলীকে আদালতে হাজির করায় সিলেটের সিনিয়র জেল সুপার ছগির মিয়াকে আদালতে স্ব শরীরে হাজির হতে বলেন আদালত। সে সময় তাকে তিনদিনের মধ্যে লিখিতভাবে কারণ দর্শাতে বলা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন