
নিউজ ডেস্ক : আওয়ামী লীগ নেতৃত্বাধীন কেন্দ্রীয় ১৪ দলের সভা আগামীকাল শনিবার (৮ এপ্রিল) অনুষ্ঠিত হবে । জানালেন দলের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ।বৃহস্পতিবার (৬ এপ্রিল) দলের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার বেলা ১১ টায় আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের সভা অনুষ্ঠিত হবে। দেশের বর্তমান আর্থসামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এত আলোচনা করা হবে। সভায় কেন্দ্রীয় ১৪ দলের সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।