News71.com
 Bangladesh
 07 Apr 17, 12:41 PM
 223           
 0
 07 Apr 17, 12:41 PM

রাজধানীর এলিফ্যান্ট রোডের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর এলিফ্যান্ট রোডের আগুন নিয়ন্ত্রণে

 

নিউজ ডেস্ক : রাজধানীর এ্যালিফ্যান্ট রোডের সানরাইজ টাওয়ারের তৃতীয় তলায় অগ্নিকান্ড নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার (৭ এপ্রিল) সকাল ১০ টা ৫ মিনিটে ফায়ার সার্ভিস কর্মীরা  আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এর আগে সকাল ৭টায় এ অগ্নিকান্ডের সূত্রপাত। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার বেলাল হোসেন আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করে বলেন, ফায়ার সার্ভিসের ৯ টি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। তবে, প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত বা ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন